শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমসারা দেশবসিলা–আদাবরে ফের কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, চাঁদাবাজির হামলায় আহত ৩

বসিলা–আদাবরে ফের কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, চাঁদাবাজির হামলায় আহত ৩

favicon
ভোরের আলো ডেস্ক:
বসিলা–আদাবরে ফের কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, চাঁদাবাজির হামলায় আহত ৩

রাজধানী ঢাকাবসিলা, আদাবরবেড়িবাঁধ এলাকায় আবারও সক্রিয় হয়ে উঠেছে ছিনতাইকারী, চাঁদাবাজ ও সন্ত্রাসী কিশোর গ্যাং। স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে এসব এলাকায় অপরাধের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে।

শনিবার রাতে ঈদ উপলক্ষে চাঁদা দাবিকে কেন্দ্র করে আদাবরের ‘আবির ফ্যাশন’ নামে একটি এমব্রয়ডারি কারখানায় হামলার ঘটনা ঘটে। হামলায় অন্তত তিনজন আহত হন। ঘটনার প্রতিবাদে স্থানীয় এমব্রয়ডারি কারখানার মালিক ও শ্রমিকরা আদাবর থানা ঘেরাও করে বিক্ষোভ করেন।

পরে অভিযানে নেমে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এ ঘটনায় জড়িত অভিযোগে কালা রাসেলসহ কয়েকজনকে আটক করেছে।

এদিকে মোহাম্মদপুরের বসিলার তিন রাস্তার মোড় এলাকায় থাকা সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দিনের বেলাতেই এক পথচারী ছিনতাইয়ের শিকার হন। ধস্তাধস্তির একপর্যায়ে কিশোর গ্যাং সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে হামলা করলে আহত ব্যক্তি দৌড়ে কোনোরকমে প্রাণ বাঁচান।

স্থানীয়দের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরে একটি সন্ত্রাসী গোষ্ঠী আতঙ্ক সৃষ্টি করে আসছে এবং দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।