শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমসারা দেশশহীদ রিয়াজের পরিবারের পাশে এমপি আমানউল্লাহ আমান, কেরানীগঞ্জে ইফতারে অংশগ্রহণ

শহীদ রিয়াজের পরিবারের পাশে এমপি আমানউল্লাহ আমান, কেরানীগঞ্জে ইফতারে অংশগ্রহণ

favicon
ভোরের আলো ডেস্ক:

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নিহত শহীদ রিয়াজের পরিবারের সঙ্গে ইফতার করেছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান

শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি কেরানীগঞ্জ মডেল থানার তারানগর ইউনিয়নের ছোট ভাওয়াল গ্রামে শহীদ রিয়াজের বাড়িতে যান। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করে তাদের খোঁজখবর নেন এবং পরে একসঙ্গে ইফতারে অংশ নেন।

এ সময় আমানউল্লাহ আমান বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন স্মরণ রাখবে। তাদের ত্যাগের মাধ্যমেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন। পাশাপাশি শহীদ পরিবারের পাশে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিসহ কেরানীগঞ্জ মডেল থানা ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে অংশ নেওয়ার সময় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় নিহত হন কেরানীগঞ্জের ইস্পাহানি ডিগ্রি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র রিয়াজ হোসেন। পরে তার মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতাল–এর মর্গে রাখা হয় এবং পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির পর মরদেহ শনাক্ত করেন।