বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে গায়ক নোবেল গ্রেফতার
ভোরের আলো ডেস্ক:
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে প্রতারণার অভিযোগে সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল–কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে তাকে আটক করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এর আগেও বিভিন্ন অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছিলেন এই শিল্পী। গত বছর নারী নির্যাতনের একটি মামলায় তাকে আটক করা হয়েছিল। এছাড়া ২০২৩ সালে নির্ধারিত অনুষ্ঠানে উপস্থিত না হয়ে প্রতারণার অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, ২০২৫ সালের মে মাসে এক নারীর অভিযোগের ভিত্তিতে ৯৯৯ নম্বরে কল পাওয়ার পর অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়েছিল। বিষয়গুলো নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬
বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে গায়ক নোবেল গ্রেফতার