শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমসারা দেশচট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে মা–ছেলের মৃত্যু, বার্ন ইন্সটিটিউটে আরও ৭ জনের অবস্থা আশঙ্কাজনক

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে মা–ছেলের মৃত্যু, বার্ন ইন্সটিটিউটে আরও ৭ জনের অবস্থা আশঙ্কাজনক

favicon
ভোরের আলো ডেস্ক:
চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে মা–ছেলের মৃত্যু, বার্ন ইন্সটিটিউটে আরও ৭ জনের অবস্থা আশঙ্কাজনক

চট্টগ্রামে রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে দগ্ধ ৯ জনের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। বাকি সাতজন রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।


গতকাল বিকেল ৫টার দিকে ঢাকায় আনার পথে নুরজানহান বেগম মারা যান। পরে রাত ১টার দিকে তার মরদেহ চট্টগ্রামের দেওয়ানহাটে বাবার বাড়িতে নেওয়া হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।


আজ সকাল ৭টার দিকে তার ১৭ বছর বয়সী ছেলে শাওন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। স্বজনরা জানিয়েছেন, তাকে কুমিল্লায় দাদার বাড়িতে দাফন করা হবে।


ফায়ার সার্ভিস জানিয়েছে, সোমবার ভোর সাড়ে চারটার দিকে চট্টগ্রামের হালিশহর এলাকায় হালিমা মঞ্জিল নামে ছয়তলা একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে হঠাৎ বিস্ফোরণের পর আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তাদের পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।


প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরে গ্যাস জমে থাকার কারণেই এ বিস্ফোরণ ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, বাসাটিতে এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হয় না। চুলা থেকে গ্যাস লিক হয়ে রান্নাঘরে জমে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।


ঘটনার কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে।