বুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬
হোমসারা দেশফেসবুক মন্তব্যকে কেন্দ্র করে মুন্সিগঞ্জে প্রকাশ্যে অস্ত্র নিয়ে ধাওয়া

ফেসবুক মন্তব্যকে কেন্দ্র করে মুন্সিগঞ্জে প্রকাশ্যে অস্ত্র নিয়ে ধাওয়া

favicon
ভোরের আলো ডেস্ক:
ফেসবুক মন্তব্যকে কেন্দ্র করে মুন্সিগঞ্জে প্রকাশ্যে অস্ত্র নিয়ে ধাওয়া

মুন্সিগঞ্জ শহরে ফেসবুকে আপত্তিকর মন্তব্যকে কেন্দ্র করে প্রকাশ্যে অস্ত্র নিয়ে ধাওয়া দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে শহরের ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি মন্তব্যকে ঘিরে সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদলের সদস্য সচিব রোকনদ্দৌলা রাফসান ও রাব্বি নামের এক যুবকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে রাতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।


একপর্যায়ে কয়েকজন যুবক প্রকাশ্যে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া দেয় বলে স্থানীয়রা অভিযোগ করেন। ঘটনার সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করেন।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়েছে কি না, তা নিশ্চিত করা যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।