বুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬
হোমসারা দেশমাদকসহ ২২ মামলার আসামি জসিম উদ্দিন রাঙামাটিতে গ্রেপ্তার

মাদকসহ ২২ মামলার আসামি জসিম উদ্দিন রাঙামাটিতে গ্রেপ্তার

favicon
ভোরের আলো ডেস্ক:
মাদকসহ ২২ মামলার আসামি জসিম উদ্দিন রাঙামাটিতে গ্রেপ্তার

রাঙামাটি সদরে মাদকসহ ২২টি মামলার আসামি মো. জসিম উদ্দিনকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে তাকে কাঁঠালতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্র জানায়, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন ধারায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে। অতীতেও তিনি একাধিকবার গ্রেপ্তার হয়েছেন।

পুলিশ জানায়, সর্বশেষ গত বছরের ২৪ নভেম্বর কোতোয়ালি থানাধীন ট্রাইবেল আদাম এলাকা থেকে তাকে পুলিশ আইনের ৩৪ ধারায় গ্রেপ্তার করা হয়। এর আগে ২০২৪ সালের ৩ মে একটি জিআর সাজা পরোয়ানাভুক্ত মামলায় এবং ২০২৩ সালের ১১ ডিসেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্র আরো জানায়, ২০১৩ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে রাঙামাটি সদর থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। এসব মামলার মধ্যে রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, দণ্ডবিধির বিভিন্ন ধারা, বিশেষ ক্ষমতা আইন এবং আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের আওতায় অভিযোগ।

আরও খবর
হিলিতে সবজির দাম দুই দিনের ব্যবধানে অর্ধেক কমেছে
হিলিতে সবজির দাম দুই দিনের ব্যবধানে অর্ধেক কমেছে
সুনামগঞ্জ-১: নদীতে চাঁদাবাজি বন্ধে এমপির নির্দেশে মাইকিং
সুনামগঞ্জ-১: নদীতে চাঁদাবাজি বন্ধে এমপির নির্দেশে মাইকিং
ভোলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় তিন আসামি গ্রেপ্তার
ভোলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় তিন আসামি গ্রেপ্তার
ফেসবুক মন্তব্যকে কেন্দ্র করে মুন্সিগঞ্জে প্রকাশ্যে অস্ত্র নিয়ে ধাওয়া
ফেসবুক মন্তব্যকে কেন্দ্র করে মুন্সিগঞ্জে প্রকাশ্যে অস্ত্র নিয়ে ধাওয়া
চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে মা–ছেলের মৃত্যু, বার্ন ইন্সটিটিউটে আরও ৭ জনের অবস্থা আশঙ্কাজনক
চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে মা–ছেলের মৃত্যু, বার্ন ইন্সটিটিউটে আরও ৭ জনের অবস্থা আশঙ্কাজনক
মোহাম্মদপুরে চাঁদাবাজ ‘কাইল্লা ফারুক’ গ্রেপ্তার, হত্যাচেষ্টা মামলায় দুই দিনের রিমান্ড
মোহাম্মদপুরে চাঁদাবাজ ‘কাইল্লা ফারুক’ গ্রেপ্তার, হত্যাচেষ্টা মামলায় দুই দিনের রিমান্ড
রায়েরবাজারে গ্যাস লিকেজে বিস্ফোরণ, একই পরিবারের চারজন দগ্ধ
রায়েরবাজারে গ্যাস লিকেজে বিস্ফোরণ, একই পরিবারের চারজন দগ্ধ
চন্দনাইশ–দোহাজারীতে পরিবহন ট্যাক্স বাতিল, নিজ তহবিল থেকে টাকা পরিশোধ এমপি জসিমের
চন্দনাইশ–দোহাজারীতে পরিবহন ট্যাক্স বাতিল, নিজ তহবিল থেকে টাকা পরিশোধ এমপি জসিমের