শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিনোদনঅশালীন কনটেন্টের অভিযোগে ভারতে ৫ ওটিটি প্ল্যাটফর্ম নিষিদ্ধ

অশালীন কনটেন্টের অভিযোগে ভারতে ৫ ওটিটি প্ল্যাটফর্ম নিষিদ্ধ

favicon
ভোরের আলো ডেস্ক:
অশালীন কনটেন্টের অভিযোগে ভারতে ৫ ওটিটি প্ল্যাটফর্ম নিষিদ্ধ

ওয়েব সিরিজে অতিরিক্ত যৌন ও অশালীন দৃশ্য প্রদর্শনের অভিযোগে পাঁচটি ওটিটি প্ল্যাটফর্ম নিষিদ্ধ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, আপত্তিকর ও অশ্লীল কনটেন্ট প্রচারের দায়ে এসব অ্যাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিষিদ্ধ হওয়া প্ল্যাটফর্মগুলো হলো—মুড এক্স ভিআইপি, কোয়েল প্লেপ্রো, ডিজি মুভিপ্লেক্স, ফিল এবং জুগুনু। সরকারের দাবি, এর আগে একাধিকবার সতর্ক করা হলেও প্ল্যাটফর্মগুলো নির্দেশনা মানেনি। ফলে এবার সেগুলো ভারতে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং দেশ থেকে আর ব্যবহার করা যাবে না।

এর আগে ২০২৪ সালেও তথ্যপ্রযুক্তি আইনের আওতায় ১৮টি ওটিটি প্ল্যাটফর্মের বিরুদ্ধে ব্যবস্থা নেয় ভারত সরকার। তখন ১৯টি ওয়েবসাইট, ১০টি অ্যাপ এবং ৫৭টি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল।

সাম্প্রতিক এই সিদ্ধান্তের মাধ্যমে অনলাইন কনটেন্ট নিয়ন্ত্রণে আরও কঠোর অবস্থান নেওয়ার বার্তা দিয়েছে ভারত সরকার।