শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিশ্বসীমান্ত উত্তেজনায় পাকিস্তানের ‘আত্মরক্ষার অধিকার’ সমর্থন যুক্তরাষ্ট্রের

সীমান্ত উত্তেজনায় পাকিস্তানের ‘আত্মরক্ষার অধিকার’ সমর্থন যুক্তরাষ্ট্রের

favicon
ভোরের আলো ডেস্ক:
সীমান্ত উত্তেজনায় পাকিস্তানের ‘আত্মরক্ষার অধিকার’ সমর্থন যুক্তরাষ্ট্রের

পাকিস্তানআফগানিস্তান সীমান্তে চলমান উত্তেজনাকে ঘিরে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি ক্ষয়ক্ষতির দাবি উঠেছে। উভয় পক্ষই সীমান্ত এলাকায় সংঘর্ষের ঘটনায় একে অপরকে দায়ী করছে বলে জানা গেছে।

এ পরিস্থিতিতে আফগানিস্তানের তালেবান সরকার–এর হামলার বিরুদ্ধে ‘আত্মরক্ষার অধিকার’ প্রয়োগে পাকিস্তানের প্রতি সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই অবস্থানের কথা জানান।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন–এর এক প্রতিবেদনে বলা হয়, সীমান্ত পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে এবং সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।