শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমসারা দেশমোংলার পাখিমারা সেতু পাঁচ বছরেও সংযোগ সড়কহীন, ঝুঁকিতে শিক্ষার্থীরা

মোংলার পাখিমারা সেতু পাঁচ বছরেও সংযোগ সড়কহীন, ঝুঁকিতে শিক্ষার্থীরা

favicon
ভোরের আলো ডেস্ক:
মোংলার পাখিমারা সেতু পাঁচ বছরেও সংযোগ সড়কহীন, ঝুঁকিতে শিক্ষার্থীরা

বাগেরহাটের মোংলার সুন্দরবন ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত পাখিমারা সেতুর মূল কাঠামো শেষ হওয়ায় ২০২১ সালে ব্যবহার যোগ্য হলেও পাঁচ বছর পার হলেও দুই পাশের সংযোগ সড়কের কাজ শুরু হয়নি। ফলে সেতুটি এখন কার্যত অকার্যকর।

স্থানীয়রা জানিয়েছেন, সেতুর এক পাশে সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজিজ ভাট্টি মাধ্যমিক বিদ্যালয়, একটি বাজার ও মাদরাসাসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে। সংযোগ সড়ক না থাকায় শিক্ষার্থী ও স্থানীয়রা প্রতিদিন ঝুঁকি নিয়ে বাঁশের মই বেয়ে সেতু পার হচ্ছেন। এতে দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, ২০১৮ সালে পাখিমারা সেতুর নির্মাণকাজ শুরু হয়। ৯০ মিটার দৈর্ঘ্যের সেতুটি এলজিইডির পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পটুয়াখালীর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আবুল কালাম আজাদ সম্পন্ন করেছে। মোট খরচ হয়েছিল ৬ কোটি ৩২ লাখ ৭৩ হাজার ৫২২ টাকা। মূল কাঠামো শেষ হলেও সংযোগ সড়কের কাজ আজও স্থগিত।