শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমসারা দেশচট্টগ্রামে সাবেক এমপি মুজিবুর রহমানের বাড়িতে গুলি হামলা

চট্টগ্রামে সাবেক এমপি মুজিবুর রহমানের বাড়িতে গুলি হামলা

favicon
ভোরের আলো ডেস্ক:
চট্টগ্রামে সাবেক এমপি মুজিবুর রহমানের বাড়িতে গুলি হামলা

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহসভাপতি ও বাঁশখালী আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমানের বাড়িতে শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে মুখোশধারী দুর্বৃত্তরা গুলি চালিয়েছে। হামলাটি ঘটে তার পেছনের অংশে, পুলিশ জানায়।

পুলিশের ধারণা, আগের কয়েক মাসে বিদেশি মোবাইল নম্বর থেকে মুজিবুর রহমানের কাছে কোটি টাকার চাঁদা দাবি করা হয়েছিল। চাঁদা না পাওয়ায় ভয় দেখানোর উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে। পুলিশ সন্দেহ করছে, বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ও তার অনুসারীরা এই ঘটনার সঙ্গে জড়িত।

সাবেক এমপি মুজিবুর রহমান বলেন,

“জানুয়ারিতে গুলি করার পর থেকে পরিবার নিয়ে আমরা ট্রমার মধ্যে আছি। এখন ব্যবসা-বাণিজ্য গুটিয়ে ব্যাংক লোন শোধ করে দেশ ছাড়তে হবে। ঘরের নারী ও শিশুরাও ভীষণভাবে আতঙ্কে আছে।”

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আজাদ জানান, গুলি ছুড়ে দুর্বৃত্তরা কয়েক সেকেন্ডের মধ্যে পালিয়ে গেছে। পুলিশ তাদের শনাক্তের চেষ্টা করছে।

মুজিবুর রহমান স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং একাধিকবার বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হয়েছেন। তিনি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তবে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।