শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমসারা দেশচট্টগ্রামের মিরসরাইয়ে আড়াই মাসের অন্তঃসত্ত্বা নারী ঝুলন্ত অবস্থায় উদ্ধার, রহস্যজনক মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে আড়াই মাসের অন্তঃসত্ত্বা নারী ঝুলন্ত অবস্থায় উদ্ধার, রহস্যজনক মৃত্যু

favicon
ভোরের আলো ডেস্ক:
চট্টগ্রামের মিরসরাইয়ে আড়াই মাসের অন্তঃসত্ত্বা নারী ঝুলন্ত অবস্থায় উদ্ধার, রহস্যজনক মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই উপজেলার মুহুরী প্রজেক্ট এলাকায় ফারজানা আক্তার (২৮) নামের এক নারী ঝুলন্ত অবস্থায় মৃত অবস্থায় পাওয়া গেছে। ফারজানা আক্তার দীর্ঘদিন নিঃসন্তান ছিলেন এবং আড়াই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার এই রহস্যজনক মৃত্যু এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।


শনিবার সন্ধ্যায় ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের মহিলা মেম্বার বাড়ি থেকে জোরারগঞ্জ থানা পুলিশ ফারজানার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। তিনি স্থানীয় নুরুল আবসারের ছেলে মেসবাহ উদ্দিন রানার স্ত্রী। ফারজানা একই উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের নজর আলী ভূঁইয়া বাড়ির মোমিনুল ইসলামের মেয়ে।


পরিবারের বরাত দিয়ে জানা যায়, ১০ বছর আগে পারিবারিকভাবে ফারজানার বিয়ে হয় মেসবাহ উদ্দিন রানার সঙ্গে। দাম্পত্য জীবনে তাদের কোনো সন্তান ছিল না। সম্প্রতি তিনি আড়াই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তবে দাম্পত্য জীবনে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলছিল এবং স্বামী তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন।

ফারজানার ভাই মো. জিদান জানান, তার বোন নেশার কারণে স্বামীর কাছ থেকে নির্যাতনের শিকার হচ্ছিলেন। ইফতারের কিছুক্ষণ পর তিনি খবর পান যে ফারজানা আত্মহত্যা করেছেন এবং পরে ঘটনাস্থলে পৌঁছান।