শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিনোদনমধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে দুবাইয়ে আটকে পড়েছেন শুভশ্রী গাঙ্গুলি ও ছেলে ইউভান

মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে দুবাইয়ে আটকে পড়েছেন শুভশ্রী গাঙ্গুলি ও ছেলে ইউভান

favicon
ভোরের আলো ডেস্ক:
মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে দুবাইয়ে আটকে পড়েছেন শুভশ্রী গাঙ্গুলি ও ছেলে ইউভান

ছেলে ইউভানের স্কুল ছুটি শেষে দুবাইতে ছুটি কাটাতে গিয়েছিলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। কিন্তু মধ্যপ্রাচ্যে ইরানের হামলার পরপরই পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় আপাতত দুবাইতেই আটকে রয়েছেন তিনি এবং ইউভান।

ভারতীয় সংবাদমাধ্যমকে শুভশ্রীর স্বামী, পরিচালক রাজ চক্রবর্তী জানান, শনিবারই দুবাই পৌঁছেছেন তারা। তবে পরদিন থেকেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। বর্তমানে তারা পাম জুমেরিয়াহ এলাকার একটি হোটেলে অবস্থান করছেন। রাজ বলেন, “গতকাল ওরা ওখানে পৌঁছেছে। বেড়াতে গিয়েছিল। কিন্তু কাল থেকে পরিস্থিতি জটিল হয়ে গেছে। আমাদের কথা হয়েছে দু’জনের। সঙ্গে ইউভান আছে, তাই চিন্তাটা একটু বেশি।”

রাজ আরও জানান, হোটেলের অদূরেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং স্থানীয় সরকার সবাইকে ঘরের বাইরে না বের হওয়ার নির্দেশ দিয়েছে। তবে দুবাইয়ে পরিচিত বন্ধু ও আত্মীয়রা পাশে রয়েছেন এবং পরিস্থিতি সামাল দিতে সাহায্য করছেন। রাজ মন্তব্য করেন, “দুশ্চিন্তায় আছি, তবে আতঙ্কিত নই।”