সোমবার , ৩১ আগস্ট ২০২৬
সোমবার , ৩১ আগস্ট ২০২৬
হোমবিনোদনগাজা যুদ্ধবিরতি মন্তব্যে এজেন্সি থেকে বরখাস্ত, কাজ হারিয়েছেন সুসান সারানডন

গাজা যুদ্ধবিরতি মন্তব্যে এজেন্সি থেকে বরখাস্ত, কাজ হারিয়েছেন সুসান সারানডন

favicon
ভোরের আলো ডেস্ক:
গাজা যুদ্ধবিরতি মন্তব্যে এজেন্সি থেকে বরখাস্ত, কাজ হারিয়েছেন সুসান সারানডন

অস্কারজয়ী অভিনেত্রী সুসান সারানডন বেশ কয়েকদিন ধরে চলচ্চিত্র ও টেলিভিশনে তেমন কাজ করছেন না। সম্প্রতি বার্সেলোনায় স্প্যানিশ ফিল্ম একাডেমির আন্তর্জাতিক গোয়া পুরস্কার গ্রহণের আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তার ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেন।

সাক্ষাৎকারে সারানডন জানান, যুদ্ধবিধ্বস্ত গাজার যুদ্ধবিরতি নিয়ে মন্তব্য করার পর তাকে তার এজেন্সি থেকে বরখাস্ত করা হয়। এর পর থেকেই হলিউডের বড় প্রজেক্ট বা টেলিভিশনে কাজ পাওয়া তার জন্য প্রায় অসম্ভব হয়ে পড়ে।

৭৯ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, পরিস্থিতি বদলাতে তিনি ইউরোপে কাজের সুযোগ খুঁজতে শুরু করেন। বিশেষ করে ইংল্যান্ডইতালিতে নতুন এজেন্টের সহায়তায় কাজের সুযোগ পেয়েছেন। ইতালিতে একটি সিনেমায় অভিনয় করার পাশাপাশি থিয়েটারেও কয়েক মাস কাজ করেছেন তিনি।

সারানডন আরও জানান, কিছু আন্তর্জাতিক পরিচালককে পর্যন্ত তাকে তাদের প্রকল্পে না নেওয়ার জন্য নিরুৎসাহিত করা হয়েছে। তবুও তিনি নিজের অবস্থানে অটল আছেন এবং অভিনয় চালিয়ে যেতে চান।