শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিনোদনট্রোলিংয়ে বিপর্যস্ত অর্জুন, ভাইয়ের পাশে দাঁড়ালেন জাহ্নবী

ট্রোলিংয়ে বিপর্যস্ত অর্জুন, ভাইয়ের পাশে দাঁড়ালেন জাহ্নবী

favicon
ভোরের আলো ডেস্ক:
ট্রোলিংয়ে বিপর্যস্ত অর্জুন, ভাইয়ের পাশে দাঁড়ালেন জাহ্নবী

বলিউড অভিনেতা অর্জুন কাপুর দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলিং ও মানসিক হেনস্থার শিকার হচ্ছেন। ব্যক্তিগত জীবন, বিশেষ করে মালাইকা আরোরার সঙ্গে বিচ্ছেদ থেকে শুরু করে তার অভিনয় দক্ষতা—বিভিন্ন বিষয় নিয়ে নেটদুনিয়ায় সমালোচনা চলেছে।

এবার ভাইয়ের পাশে দাঁড়িয়ে কথা বলেছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। তিনি জানান, ভাইয়ের প্রতি মানুষের এমন আচরণে তিনি বিরক্ত ও মর্মাহত।

জাহ্নবীর মতে, বর্তমানে অনেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য অন্যদের আক্রমণ করে বা বিতর্ক তৈরি করে নিজেদের প্রচার বাড়াতে চান। যারা এসব ভিডিও বা পোস্ট তৈরি করেন, তারা মূলত নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছেন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি মনে করেন, এ ধরনের নেতিবাচক বিষয়কে গুরুত্ব না দিয়ে এড়িয়ে চলাই ভালো। মানসিক চাপ কমাতে সামাজিক যোগাযোগমাধ্যমের সমালোচনাকে ব্যক্তিগতভাবে না নেওয়ার পরামর্শও দেন জাহ্নবী।

তার ভাষ্য, সবাই নিজের কাজ নিয়ে ব্যস্ত এবং জীবনের দায়িত্ব পালন করছেন। কিন্তু যখন সমালোচনা ব্যক্তিগত আক্রমণে পরিণত হয়, তখন তা কষ্টদায়ক হয়ে ওঠে—অর্জুনের ক্ষেত্রেও ঠিক এমনটাই হয়েছে।