শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিশ্বইরান হামলা: পারমাণবিক বিস্তারের আশঙ্কা প্রকাশ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর

ইরান হামলা: পারমাণবিক বিস্তারের আশঙ্কা প্রকাশ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরান হামলা: পারমাণবিক বিস্তারের আশঙ্কা প্রকাশ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের বিরুদ্ধে হামলার সমালোচনা করেছেন। তিনি মনে করেন, এই পদক্ষেপ ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির প্রবণতা বাড়াতে পারে।

এক সংবাদ সম্মেলনে ল্যাভরভ বলেন, “ইরানের বিরুদ্ধে তাদের যুদ্ধ ঠিক সেই ফলাফলের দিকে নিয়ে যেতে পারে, যা তারা রোধ করতে চায়।” তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পদক্ষেপের কারণে ইরান নিরাপত্তার স্বার্থে পারমাণবিক শক্তি অর্জনে উদ্যোগ নিতে পারে।

ল্যাভরভ আরও বলেন, “কারণ আমেরিকা তাদের ওপর আক্রমণ করে না, যাদের কাছে ইতিমধ্যেই পারমাণবিক বোমা আছে।” তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, সাম্প্রতিক ঘটনা আরব দেশগুলোকেও পারমাণবিক প্রতিযোগিতায় যুক্ত করতে পারে এবং পারমাণবিক বিস্তার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করবে।

পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেছেন, পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধের নামে শুরু হওয়া যুদ্ধে আপাত মহৎ লক্ষ্য উল্টো ফল দিতে পারে এবং নতুন সমস্যা সৃষ্টি করতে পারে।