শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিশ্বযুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় নিহত খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় নিহত খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত

favicon
ভোরের আলো ডেস্ক:
যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় নিহত খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-র রাষ্ট্রীয় জানাজা স্থগিত করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

চলমান সংঘাতের মধ্যে অভূতপূর্ব জনসমাগমের আশঙ্কায় জানাজার অনুষ্ঠান পেছানো হয়েছে বলে রাষ্ট্রীয় সম্প্রচারে জানানো হয়। স্থানীয় সময় বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় রাজধানী তেহরান-এ রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, ‘শহীদ ইমামের বিদায়ী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। নতুন তারিখ পরে ঘোষণা করা হবে।’

গত শনিবার রাজধানী তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ৮৬ বছর বয়সে নিহত হন খামেনি। তার মৃত্যুতে দেশটিতে টানা ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।