বটিয়াঘায় বিএনপি নেতা আজিজুর রহমান মোল্লা বহিষ্কার
খুলনা জেলার বটিয়াঘা উপজেলার ৪ নম্বর সুরখালী ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান মোল্লাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) জেলা বিএনপির সদস্য (দাপ্তরিক দায়িত্বে) জাফরী নেওয়াজ চন্দন স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে উল্লেখ করা হয়, জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবের নির্দেশে তাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সিনিয়র নেতাদের বিরুদ্ধে অশালীন মন্তব্য এবং দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাকে দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।