শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমসারা দেশওভারটেক করতে গিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষ, মোটরসাইকেল আরোহী নিহত

ওভারটেক করতে গিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষ, মোটরসাইকেল আরোহী নিহত

favicon
ভোরের আলো ডেস্ক:
ওভারটেক করতে গিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষ, মোটরসাইকেল আরোহী নিহত

মানিকগঞ্জ–হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে ওভারটেক করতে গিয়ে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে রোমান মিয়া (৩১) নামের এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার পালোড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রোমান মিয়া সদর উপজেলার মিতোরা গ্রামের হযরত আলীর ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রী ছিলেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে সদর উপজেলার আউটপাড়া এলাকা থেকে মোটরসাইকেলে করে কাজে যাচ্ছিলেন রোমান মিয়া। পথিমধ্যে পালোড়া বাসস্ট্যান্ড এলাকায় ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।