শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমসারা দেশসামাজিক মাধ্যমে ছড়ানো গল্প মিথ্যা, চট্টগ্রামে যুবকের মৃত্যু নিয়ে বিভ্রান্তি

সামাজিক মাধ্যমে ছড়ানো গল্প মিথ্যা, চট্টগ্রামে যুবকের মৃত্যু নিয়ে বিভ্রান্তি

favicon
ভোরের আলো ডেস্ক:
সামাজিক মাধ্যমে ছড়ানো গল্প মিথ্যা, চট্টগ্রামে যুবকের মৃত্যু নিয়ে বিভ্রান্তি

চট্টগ্রামে এক যুবকের আত্মহত্যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গল্পটি মিথ্যা বলে জানিয়েছে পুলিশ ও স্বজনরা। অনলাইনে ছড়িয়ে পড়ে যে, স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পারার হতাশায় ওই যুবক আত্মহত্যা করেছেন। তবে তদন্তে জানা গেছে, ঘটনার সঙ্গে এমন কোনো বিষয় জড়িত নয়।

বৃহস্পতিবার গভীর রাতে কামাল উদ্দিন নামের ওই যুবক নগরের নিউমার্কেট এলাকার একটি আনারসের দোকান থেকে ছুরি নিয়ে নিজের গলায় আঘাত করেন। পরে পুলিশ ও স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, কামাল উদ্দিনের বাড়ি ময়মনসিংহে হলেও তিনি চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। ঘটনার সময় তার স্ত্রী কর্মস্থলে ছিলেন এবং তার সঙ্গে ছিলেন না।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে কামালের সঙ্গে কোনো নারী ছিলেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গল্পটি সম্পূর্ণ ভিত্তিহীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে কামালের সঙ্গে কোনো নারী ছিলেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গল্পটি সম্পূর্ণ ভিত্তিহীন।

পরিবারের সদস্যরা জানান, কামাল উদ্দিন রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন এবং তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পরিবারের পক্ষ থেকে তার চিকিৎসার চেষ্টা করা হলেও মাঝে মাঝে তার আচরণ অস্বাভাবিক হয়ে উঠত।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়মনসিংহে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পরিবার।