‘চলেন যুদ্ধে যাই’: সকালে বাসা থেকে বের হয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যে বিস্ময়
সপ্তাহের প্রথম কার্যদিবসে রোববার (৮ মার্চ) অন্যান্য দিনের মতোই সকালবেলা বাসা থেকে বের হন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে এদিন তার একটি মন্তব্যে উপস্থিতদের মধ্যে সাময়িক বিস্ময়ের সৃষ্টি হয়।
বাড়ির দরজা খুলে উপস্থিত সবার উদ্দেশে মুচকি হেসে প্রধানমন্ত্রী বলেন, “চলেন যুদ্ধে যাই।” তিন শব্দের এই মন্তব্যে সেখানে থাকা ব্যক্তিগত কর্মকর্তারা প্রথমে কিছুটা হতবাক হয়ে পড়েন।
পরে তারা বুঝতে পারেন, দেশ পরিচালনার দায়িত্ব ও প্রতিদিনের চ্যালেঞ্জকে রূপক অর্থে ‘যুদ্ধ’ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। তার এই সংক্ষিপ্ত মন্তব্যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ও দেশ গঠনের প্রতিদিনের সংগ্রামের কথাই উঠে এসেছে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল ৮টা ৪২ মিনিটে রাজধানীর ঢাকার গুলশান এলাকার বাসভবন থেকে সচিবালয়ের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী।