শনিবার , ৩০ মে ২০২৬
শনিবার , ৩০ মে ২০২৬
হোমরাজনীতিঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে কাউন্সিলর প্রার্থী আহ্বান এনসিপির

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে কাউন্সিলর প্রার্থী আহ্বান এনসিপির

favicon
ভোরের আলো ডেস্ক:
ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে কাউন্সিলর প্রার্থী আহ্বান এনসিপির

আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী আহ্বান করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।


মঙ্গলবার (১০ মার্চ) দলের দপ্তর সম্পাদক মো. আসিফ উদ্দিন সম্রাট স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরবাসীর কল্যাণ ও জনগণের প্রত্যাশা পূরণে যোগ্য, সৎ এবং জনমুখী নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ৭৫টি সাধারণ ওয়ার্ড এবং ২৫টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে আগ্রহী প্রার্থীদের অংশগ্রহণের জন্য যোগাযোগ করতে বলা হয়েছে।


দলটি মনে করে, নগর পরিচালনায় দক্ষ, সৎ এবং জনগণের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত নেতৃত্বই একটি আধুনিক, বাসযোগ্য ও জবাবদিহিমূলক শহর গড়ে তুলতে পারে। তাই তৃণমূল থেকে জনপ্রিয়, পরিচ্ছন্ন ভাবমূর্তির অধিকারী এবং জনসেবায় নিবেদিত ব্যক্তিদের প্রার্থী হওয়ার আহ্বান জানানো হয়েছে।