ধর্ষণ মামলায় জামিন পেলেন হিরো আলম
বিয়ের আশ্বাসে ধর্ষণ, শারীরিক নির্যাতন ও জোরপূর্বক গর্ভপাতের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন আলোচিত কনটেন্ট নির্মাতা Ashraful Alam, যিনি হিরো আলম নামে পরিচিত। বুধবার (১১ মার্চ) বিকেলে তাকে জামিন দেন আদালত।
এর আগে গত ১৯ ফেব্রুয়ারি Bogura শহরের শাজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার আগে ১০ ফেব্রুয়ারি বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২–এর বিচারক আনোয়ারুল হক মামলার শুনানি শেষে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামলার এজাহার অনুযায়ী, ‘নায়িকা বানানোর প্রলোভন’ দেখিয়ে সাদিয়া রহমান মিথিলাকে একাধিকবার ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি তাকে জোরপূর্বক গর্ভপাত করাতে বাধ্য করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী মিথিলা গত বছরের ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে বগুড়ার আদালতে মামলা করেন।