শনিবার , ৩০ মে ২০২৬
শনিবার , ৩০ মে ২০২৬
হোমরাজনীতি‘আপ বাংলাদেশ’ ভেঙে আসছে নতুন রাজনৈতিক দল, শনিবার ঘোষণা

‘আপ বাংলাদেশ’ ভেঙে আসছে নতুন রাজনৈতিক দল, শনিবার ঘোষণা

favicon
ভোরের আলো ডেস্ক:
‘আপ বাংলাদেশ’ ভেঙে আসছে নতুন রাজনৈতিক দল, শনিবার ঘোষণা

রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘আপ বাংলাদেশ’ ভেঙে নতুন একটি রাজনৈতিক দলের ঘোষণা আসতে যাচ্ছে। আগামী শনিবার (১১ মার্চ) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট উদ্যোক্তারা।

জানা গেছে, শনিবার দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন দলের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। এ সময় জুলাই সনদ বাস্তবায়ন ও ধর্মীয় মূল্যবোধের সুরক্ষাসহ ১২ দফা কর্মসূচি তুলে ধরা হবে। পাশাপাশি দলের নাম ও মুখপাত্রও ঘোষণা করা হবে।

নতুন দলের উদ্যোক্তা ও ‘আপ বাংলাদেশ’-এর সাবেক প্রধান সংগঠক নাঈম আহমাদ সাংবাদিকদের বলেন, ঈদের পর দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করা হবে। দুই সপ্তাহের মধ্যে আত্মপ্রকাশ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে।

তিনি বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্য নিয়েই নতুন রাজনৈতিক দল এগিয়ে যাবে।