শনিবার , ৩০ মে ২০২৬
শনিবার , ৩০ মে ২০২৬
হোমরাজনীতিসন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন গ্রেপ্তার

favicon
ভোরের আলো ডেস্ক:
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন গ্রেপ্তার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় বুধবার সকালে রাজধানীর গুলিস্তান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির উপকমিশনার (মাধ্যম) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, বুধবার সকালে গুলিস্তান স্টেডিয়ামের সামনে থেকে ঢাকা-টুঙ্গিপাড়া ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা ২০২৬’ কর্মসূচির ঘোষণা দেন অধ্যাপক জামাল উদ্দিন। পরে তিনি ওই পদযাত্রায় অংশ নিলে পুলিশ তাকে আটক করে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ির সামনে ‘গণকান্না’ কর্মসূচি পালন করতে গিয়ে জামাল উদ্দিনসহ পাঁচজন মারধরের শিকার হন। পুলিশ তখন জানায়, সামাজিক মাধ্যমে কর্মসূচির ঘোষণা দিয়ে সেখানে গেলে বিক্ষুব্ধ জনতা তাদের মারধর করে। পরে পুলিশ তাদের উদ্ধার করে।

গত বছরের ১১ ডিসেম্বর আ ক ম জামাল উদ্দিন ও জিনাত হুদাসহ কয়েকজন শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে গেলে সাধারণ শিক্ষার্থীরা সেখানে জড়ো হন। পরে ভবন থেকে বের হওয়ার সময় ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়েরের নেতৃত্বে তাকে ধাওয়া করা হয় এবং সেখানে ধস্তাধস্তির ঘটনা ঘটে।

ওই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে শিক্ষার্থীদের পক্ষ থেকে তার বিরুদ্ধে বিতর্কিত বক্তব্য দেওয়ার অভিযোগ তোলা হয়।