ডেপুটি স্পিকার হওয়ায় বিএনপির সব পদ থেকে পদত্যাগ করলেন কায়সার কামাল
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের লক্ষ্যে বিএনপির সব পদ থেকে পদত্যাগ করেছেন ব্যারিস্টার কায়সার কামাল। বৃহস্পতিবার (১২ মার্চ) তিনি দলীয় চেয়ারম্যানের কাছে স্বেচ্ছায় পদত্যাগপত্র পাঠান।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের স্বার্থে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সম্পাদকসহ দলের সব পর্যায়ের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় বিএনপির স্থায়ী কমিটির পদ থেকেও পদত্যাগ করেছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশন শুরুর সময় তিনি নিজেই এ তথ্য জানান।