শনিবার , ৩০ মে ২০২৬
শনিবার , ৩০ মে ২০২৬
হোমরাজনীতি‘আদালতের রায় গণভবন থেকে আসার যুগ শেষ’: নুরুল হক নুর

‘আদালতের রায় গণভবন থেকে আসার যুগ শেষ’: নুরুল হক নুর

favicon
ভোরের আলো ডেস্ক:
‘আদালতের রায় গণভবন থেকে আসার যুগ শেষ’: নুরুল হক নুর

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, একসময় শোনা যেত আদালতের রায় গণভবন থেকে আসত। তবে সেই সময়ের অবসান হয়েছে এবং বর্তমান বাংলাদেশে আইন তার নিজস্ব গতিতেই চলবে।

বৃহস্পতিবার আইনজীবী অধিকার পরিষদ ঢাকা বার ইউনিটের আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, জুলাই গণঅভ্যুত্থান–পরবর্তী নতুন বাংলাদেশ গঠনের যে সুযোগ তৈরি হয়েছে, সেখানে আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, অতীতে ফ্যাসিবাদের সময়ে বিভিন্ন বারে নির্বাচনের নামে জোর-জবরদস্তি করে দখল করা হতো এবং বিচার বিভাগকে নিয়ন্ত্রণের চেষ্টা করা হতো।

তিনি আরও বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং আইনসভাকে কার্যকর করতে আইনজীবীদের রাজনীতিতে আরও সক্রিয় হওয়া প্রয়োজন। আইনজীবীরা সংসদে প্রতিনিধিত্ব করলে সংসদ আরও কার্যকর হবে বলেও তিনি উল্লেখ করেন।

আইনজীবী অধিকার পরিষদ ঢাকা বার ইউনিটের আহ্বায়ক মো. মমিনুল ইসলাম-এর সভাপতিত্বে এবং সদস্যসচিব হাবিবুর রহমান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হাসান আল মামুন, ফারুক হাসান, আবু হানিফ, অ্যাডভোকেট সরকার নুরে এরশাদ সিদ্দিকী, শওকত হোসেন, অ্যাডভোকেট সাজেদুল ইসলাম, অ্যাডভোকেট মেহেদী হাসান, অ্যাডভোকেট শিরিন আক্তার শেলী, ইয়ামিন সিরাজী ও গৌরাঙ্গ লাল প্রমুখ।