শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমরাজনীতিনির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ছয় মাসের বিশেষ কর্মপরিকল্পনা সরকারের

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ছয় মাসের বিশেষ কর্মপরিকল্পনা সরকারের

favicon
ভোরের আলো ডেস্ক:
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ছয় মাসের বিশেষ কর্মপরিকল্পনা সরকারের

জাতীয় নির্বাচনের আগে দেওয়া ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে ছয় মাসের বিশেষ কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতৃত্বাধীন সরকার।

সরকার গঠনের এক মাসের মধ্যেই খাল খনন, ফ্যামিলি কার্ড চালু, কৃষিঋণ মওকুফ এবং ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। গত ১০ মার্চ রাজধানীর কড়াইল বস্তিতে ‘ফ্যামিলি কার্ড প্রদান কর্মসূচি’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকার সারা দেশের কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের প্রতিশ্রুতি বাস্তবায়নের নির্দেশও দিয়েছে। আজ শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মগুরুদের সম্মানি প্রদান কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় আনুষ্ঠানিকভাবে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে। একই দিনে আরও ৫৪ জেলায় সংশ্লিষ্ট মন্ত্রী ও সংসদ সদস্যরা স্থানীয় প্রশাসনকে সঙ্গে নিয়ে এ কর্মসূচি চালু করবেন।

খুব শিগগিরই হেলথ কার্ড বিতরণ কার্যক্রমও শুরু করতে যাচ্ছে সরকার। জানা গেছে, সরকার গঠনের পর থেকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকগুলোতে এসব নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের বিষয়ে ধারাবাহিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

এ বিষয়ে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, নির্বাচনী ইশতেহারের সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। এর মধ্যে জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

অন্যদিকে মহিলা ও শিশু এবং সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।