শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিনোদনইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে শাকিব খানের ‘প্রিন্স’-এর টিজার

ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে শাকিব খানের ‘প্রিন্স’-এর টিজার

favicon
ভোরের আলো ডেস্ক:
ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে শাকিব খানের ‘প্রিন্স’-এর টিজার

আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা চলচ্চিত্রগুলোর মধ্যে দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে শাকিব খান অভিনীত ‘প্রিন্স’। ছবিটির টিজার প্রকাশের পর থেকেই এটি দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছে এবং বর্তমানে ইউটিউবের মুভি ট্রেন্ডিং তালিকার শীর্ষে অবস্থান করছে।

দুদিন আগে প্রকাশিত এই টিজারে মূলত ঢালিউড সুপারস্টার শাকিব খানের অ্যাকশনঘন উপস্থিতিই প্রাধান্য পেয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাকশন দৃশ্যে ভরপুর এই ঝলকটি সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক ও সমালোচনামূলক—দুই ধরনের প্রতিক্রিয়াই তৈরি করেছে।

শুক্রবার রাতেই টিজারটি ইউটিউবের মুভি ট্রেন্ডিং চার্টে এক নম্বরে উঠে আসে, যা ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহের বিষয়টি স্পষ্ট করেছে। টিজার দেখার পর এখন অনেকেই ছবিটির ট্রেলার ও গান প্রকাশের অপেক্ষায় রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, টিজারে যেসব ছোটখাটো ত্রুটি বা ভুল নিয়ে আলোচনা হয়েছে, সেগুলো পরবর্তী কনটেন্টে সংশোধনের চেষ্টা করা হচ্ছে। নির্মাতাদের আশা, আসন্ন ঈদে দেশের সর্বাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘প্রিন্স’।

ছবিটিতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ীসহ আরও অনেকে।