শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমবিনোদনভারতের র‍্যাপার বাদশাকে ফের হত্যার হুমকি

ভারতের র‍্যাপার বাদশাকে ফের হত্যার হুমকি

favicon
ভোরের আলো ডেস্ক:
ভারতের র‍্যাপার বাদশাকে ফের হত্যার হুমকি

জনপ্রিয় ভারতীয় র‍্যাপার বাদশাকে ফের হত্যার হুমকি দেওয়া হয়েছে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই-এর গ্যাংয়ের তরফ থেকে একটি হুমকিপ্রকাশিত হয়েছে, যেখানে সরাসরি গায়কের কপালে গুলি করার হুমকি দেওয়া হয়েছে।

খবর অনুযায়ী, রণদীপ মালিক ও অনিল পণ্ডিতের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা বার্তায় রণদীপ নিজেকে বিষ্ণোই গ্যাংয়ের সদস্য হিসেবে দাবি করেছেন। পোস্টটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং বলিউডে আতঙ্ক সৃষ্টি করেছে।

এই হুমকির সূত্রপাত হয়েছে বাদশার সম্প্রতি প্রকাশিত মিউজিক ভিডিও ‘টটীরী’-কে কেন্দ্র করে। সমালোচকরা দাবি করেছেন, গানটির কিছু লাইন নারীদের অসম্মানজনকভাবে উপস্থাপন করেছে এবং হরিয়ানার সংস্কৃতিকে ভুলভাবে উপস্থাপন করেছে।

এটি প্রথমবার নয়; ২০২৪ সালে বাদশার সতর্কতা দেওয়া হয়েছিল। ওই বছর চণ্ডীগড়ের সেক্টর ২৬ এলাকায় দুটি নাইটক্লাবের সামনে বিস্ফোরণ ঘটে, যার মধ্যে একটি ঘটনা বাদশাকে লক্ষ্য করেছিল। হুমকিপ্রকাশে গ্যাংটি জানিয়েছে, “বাদশা, তুমি হরিয়ানার সংস্কৃতি নষ্ট করার চেষ্টা করেছ। এবার আমরা সরাসরি তোমার কপালে গুলি করব।”

হুমকির পাশাপাশি গ্যাংটি পানিপথে গ্যারি ও শ্যাঙ্কির অফিসে গুলি চালানোর দায়ও স্বীকার করেছে। মূল বিতর্ক গানের লাইন “আয়া বাদশা ডোলি চড়ানে, ইন সবকি ঘোড়ি বানানে”-কে কেন্দ্র করে, যা সমালোচকদের মতে হরিয়ানার নারীদের অসম্মানজনকভাবে উপস্থাপন করেছে। বিভিন্ন সংগঠন ও হরিয়ানার নারী কমিশন বাদশার বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবিতেও সরব হয়েছে।