বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিঈদযাত্রায় ভোগান্তি নিয়ে সরকারের সমালোচনা শফিকুর রহমানের

ঈদযাত্রায় ভোগান্তি নিয়ে সরকারের সমালোচনা শফিকুর রহমানের

favicon
ভোরের আলো ডেস্ক:
ঈদযাত্রায় ভোগান্তি নিয়ে সরকারের সমালোচনা শফিকুর রহমানের

ঈদযাত্রায় সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, ঘরে ফেরা মানুষের ওপর চরম দুর্ভোগ ও অব্যবস্থাপনা চাপিয়ে দেওয়া হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ঈদকে ঘিরে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে মানুষ সারা বছর অপেক্ষা করে। কিন্তু এবারের ঈদযাত্রায় তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

তিনি দাবি করেন, এবারের পরিস্থিতি দেশের ইতিহাসে অন্যতম নিকৃষ্ট অব্যবস্থাপনার উদাহরণ এবং এর দায় সরকারকেই নিতে হবে। একই সঙ্গে বাসভাড়ার বিষয়ে সরকার যে তথ্য দিয়েছে, তা বাস্তবতার সঙ্গে মিলছে না বলেও অভিযোগ করেন তিনি।

ডা. শফিকুর রহমান আরও বলেন, জনগণের কষ্ট ও হতাশার বিষয়টি উপেক্ষা করা উচিত নয়। কেউ যদি স্বৈরাচারী পরিস্থিতি তৈরি করতে চায়, তবে তা জনগণ ও তরুণ সমাজ মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।