বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিসংবিধান সংস্কার জাতির দাবি, দ্রুত পদক্ষেপ চায় জামায়াত: শফিকুর রহমান

সংবিধান সংস্কার জাতির দাবি, দ্রুত পদক্ষেপ চায় জামায়াত: শফিকুর রহমান

favicon
ভোরের আলো ডেস্ক:
সংবিধান সংস্কার জাতির দাবি, দ্রুত পদক্ষেপ চায় জামায়াত: শফিকুর রহমান

সংবিধান পরিবর্তন ও সংশোধনকে সময়ের দাবি উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, এ বিষয়ে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

রোববার (২২ মার্চ) সকালে সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, বিশ্বের বিভিন্ন দেশে সংবিধান পরিবর্তনের নজির রয়েছে এবং বাংলাদেশেও জনগণের প্রত্যাশা অনুযায়ী তা হওয়া প্রয়োজন। গত নির্বাচনে ৬৫ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে মত দিয়েছেন দাবি করে তিনি বলেন, গণভোটের কিছু অংশ বাস্তবায়িত হলেও বড় একটি অংশ এখনো উপেক্ষিত রয়েছে।

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, নির্বাচন পরবর্তী পরিবর্তনে কিছু অগ্রগতি হলেও ফ্যাসিবাদের প্রভাব পুরোপুরি দূর হয়নি। সমাজে এখনও অনিয়ম, বিশৃঙ্খলা ও প্রতিহিংসার প্রবণতা বিদ্যমান রয়েছে।

রাজনীতিতে আস্থাহীনতার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, রাজনৈতিক নেতাদের কথার সঙ্গে কাজের মিল না থাকায় জনগণের আস্থা কমেছে। জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ জরুরি।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর বিষয়ে তিনি বলেন, রাষ্ট্রপতির প্রতিষ্ঠানের প্রতি তাদের আপত্তি না থাকলেও ব্যক্তিগতভাবে তার ভূমিকা নিয়ে আপত্তি রয়েছে। এ বিষয়ে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।