বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিসঠিক পথে না ফিরলে পরিণতি ভালো হবে না: সরকারকে সতর্ক করলেন শফিকুর রহমান

সঠিক পথে না ফিরলে পরিণতি ভালো হবে না: সরকারকে সতর্ক করলেন শফিকুর রহমান

favicon
ভোরের আলো ডেস্ক:
সঠিক পথে না ফিরলে পরিণতি ভালো হবে না: সরকারকে সতর্ক করলেন শফিকুর রহমান

ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচন নিয়ে তাদের আপত্তি থাকলেও দেশের স্বার্থে ফলাফল মেনে নিয়েছেন। তবে সরকার সঠিক পথে না ফিরলে এর পরিণতি ভালো হবে না বলেও সতর্ক করেন তিনি।

সোমবার (২৩ মার্চ) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে নিজ এলাকায় ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমরা চাই না দেশ অচল হোক, তাই সব আপত্তি সত্ত্বেও নির্বাচনের ফল মেনে নিয়েছি। কিন্তু সরকার যদি সঠিক ধারায় না ফেরে, তাহলে জনগণ তা মেনে নেবে না।”

ঈদযাত্রার দুর্ভোগ প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, টিকিট সংগ্রহে বিশৃঙ্খলা, দুর্নীতি ও চাঁদাবাজির কারণে মানুষের আনন্দ নষ্ট হয়েছে। এ ধরনের অনিয়ম বন্ধ করে জনস্বার্থে কাজ করার আহ্বান জানান তিনি।

সরকারকে উদ্দেশ করে তিনি আরও বলেন, দেশে চাঁদাবাজি ও জুলুম বন্ধে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। ইতিবাচক উদ্যোগ নিলে সহযোগিতার আশ্বাস দিলেও, জনস্বার্থবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রয়োজন হলে প্রতিরোধ গড়ে তোলার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।