শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমবিনোদনঈদের ‘প্রিন্স’ চলাকালেই মালয়েশিয়ায় ‘রকস্টার’ শুটিংয়ে শাকিব খান

ঈদের ‘প্রিন্স’ চলাকালেই মালয়েশিয়ায় ‘রকস্টার’ শুটিংয়ে শাকিব খান

favicon
ভোরের আলো ডেস্ক:
ঈদের ‘প্রিন্স’ চলাকালেই মালয়েশিয়ায় ‘রকস্টার’ শুটিংয়ে শাকিব খান

নতুন সিনেমার শুটিংয়ে মালয়েশিয়ায় শাকিব খান
‘প্রিন্স’-এর সাফল্যের মধ্যেই ‘রকস্টার’ শুরু
কোরবানির ঈদের ছবির কাজে ব্যস্ত শাকিব খান

সংবাদ:
ঈদের আমেজে প্রেক্ষাগৃহে চলছে প্রিন্স। দর্শকদের ভিড়ের মধ্যেই নতুন ছবির শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান

আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে নির্মিতব্য সিনেমা রকস্টার–এর শুটিংয়ে অংশ নিতে তিনি মালয়েশিয়া পাড়ি জমান। মঙ্গলবার (২৪ মার্চ) থেকে ছবিটির শুটিং শুরু হয়েছে।

জানা গেছে, আগামী ২৮ বা ২৯ মার্চ পর্যন্ত মালয়েশিয়ার বিভিন্ন লোকেশনে চলবে শুটিং। এরপর দেশে ফিরে এপ্রিলের প্রথম সপ্তাহে ঢাকার বিভিন্ন স্থানে বাকি দৃশ্যধারণ করা হবে।

ছবিটির গল্প, নির্মাণশৈলী এবং শাকিব খানের লুকে ভিন্নতা আনার চেষ্টা করা হচ্ছে। চিত্রনাট্য লিখেছেন আয়মান আসিব স্বাধীন এবং পরিচালনা করছেন আজমান রুশো