বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিজামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন বগুড়ার খালিদ

জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন বগুড়ার খালিদ

favicon
ভোরের আলো ডেস্ক:
জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন বগুড়ার খালিদ

বগুড়া জেলা শহরের এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছেড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)তে যোগ দিয়েছেন মো. শাহ্ নেওয়াজ হোসেন খালিদ।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে বগুড়া শহরের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এ সময় বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

শাহ্ নেওয়াজ হোসেন খালিদ এর আগে জেলা জামায়াতের রুকন এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন-এর তথ্য ও মিডিয়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিএনপিতে যোগদানের কারণ হিসেবে তিনি বলেন, বগুড়া বিএনপির ঘাঁটি হওয়ায় দলটির শক্তি বাড়ানোর লক্ষ্যেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি তিনি অভিযোগ করেন, জামায়াতে ইসলামী ধর্মের আবেগ ব্যবহার করে রাজনীতি করছে, যা ইসলামের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক।

অনুষ্ঠানে উপস্থিত বিএনপির নেতাকর্মীরা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। এ সময় শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।