শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমবিনোদনপরকীয়ার অভিযোগে ভাঙল অভিনেত্রী মৌসুমী হামিদের সংসার

পরকীয়ার অভিযোগে ভাঙল অভিনেত্রী মৌসুমী হামিদের সংসার

favicon
ভোরের আলো ডেস্ক:
পরকীয়ার অভিযোগে ভাঙল অভিনেত্রী মৌসুমী হামিদের সংসার

স্বামীর পরকীয়ার অভিযোগে ভেঙে গেছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ-এর সংসার। বছর দুয়েক আগে পারিবারিক সিদ্ধান্তে লেখক-নাট্যকার আবু সাইয়িদ রানা-কে বিয়ে করেছিলেন তিনি। তবে দাম্পত্য জীবনে অশান্তির জেরে তাদের সম্পর্ক টেকেনি।

জানা গেছে, গত বছরের নভেম্বর থেকেই তারা আলাদা বসবাস করছেন।

ঘটনার সত্যতা গণমাধ্যমে নিশ্চিত করেছেন মৌসুমী হামিদ। তিনি বলেন, “আপনারা যা শুনেছেন, ঠিকই শুনেছেন। এ নিয়ে বিস্তারিত বলার মতো মানসিক অবস্থায় নেই আমি।”

গুঞ্জন রয়েছে, রানার বিবাহবহির্ভূত সম্পর্ক দীর্ঘদিন ধরেই চলছিল। নুসরাত তুবা নামে এক তরুণীর সঙ্গে তার ঘনিষ্ঠতার খবর শোনা গেছে। এসব কারণেই দাম্পত্য জীবনে অশান্তি তৈরি হয় এবং সন্দেহ-শঙ্কা বাড়তে থাকে।

একপর্যায়ে দ্বন্দ্ব চরমে পৌঁছালে সম্পর্কচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয় এবং মৌসুমীর কাছে ডিভোর্স লেটার পাঠানো হয়। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন রানা।

তিনি বলেন, “মাস চারেক ধরে আমরা আলাদা থাকছি। একসঙ্গে থাকতে পারছি না, তাই আলাদা থাকা। এর বাইরে আপাতত এ বিষয়ে কিছুই বলতে চাইছি না।”

অন্যদিকে মৌসুমী হামিদ দাবি করেন, বিয়ের আট মাসের মাথায় প্রথম প্রতারণার ঘটনা ঘটে এবং পরবর্তীতেও একাধিকবার একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হয়েছে।