প্রস্তাবে রাজি না হলে ইরানে বড় হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের, অটল তেহরান
প্রস্তাবে রাজি না হলে ইরান-এ আরও বড় ধরনের হামলা চালানো হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে হোয়াইট হাউস। তবে নিজেদের অবস্থানে এখনো অটল রয়েছে তেহরান।
ওয়াশিংটন-তেহরান আলোচনার বিষয়ে ডোনাল্ড ট্রাম্প-এর দাবি আবারও প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্প প্রশাসন বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে বার্তা পাঠালেও এখন পর্যন্ত সরাসরি কোনো আলোচনা হয়নি।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ১৫ দফা পরিকল্পনাকে ‘অযৌক্তিক’ হিসেবে বিবেচনা করছে তেহরান। একাধিক কর্মকর্তার বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।