ভারতে বাস-লরির সংঘর্ষে আগুন, নিহত ১৩
ভারত-এর অন্ধ্রপ্রদেশ রাজ্যে যাত্রীবাহী বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৪ জন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৬টার দিকে তেলেঙ্গানা থেকে নেল্লোর-এর উদ্দেশে যাত্রা করা একটি বাস একটি টিপার লরির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের পরপরই বাসটিতে আগুন ধরে যায়।
কর্মকর্তারা জানান, কয়েকজন যাত্রী আগুনে পুড়ে মারা যান। পুলিশ জানায়, ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে আটজন নিহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে ২৪ জনের অবস্থা গুরুতর।
দুর্ঘটনার সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসচালক নিয়ন্ত্রণ হারানোর ফলে এ সংঘর্ষ ঘটে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।