শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিশ্বপাকিস্তানের অনুরোধে ইরানের দুই শীর্ষ নেতাকে সাময়িকভাবে ইসরায়েলের হিট লিস্ট থেকে বাদ

পাকিস্তানের অনুরোধে ইরানের দুই শীর্ষ নেতাকে সাময়িকভাবে ইসরায়েলের হিট লিস্ট থেকে বাদ

favicon
ভোরের আলো ডেস্ক:
পাকিস্তানের অনুরোধে ইরানের দুই শীর্ষ নেতাকে সাময়িকভাবে ইসরায়েলের হিট লিস্ট থেকে বাদ

পাকিস্তান যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছিল, যাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও সংসদীয় স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফকে লক্ষ্য করে হামলা না করা হয়। পাকিস্তানি সূত্রের বরাতে বৃহস্পতিবার রয়টার্স জানিয়েছে, এই অনুরোধের পর ইসরায়েল সাময়িকভাবে তাদের নাম হত্যার তালিকা বা ‘হিট লিস্ট’ থেকে সরিয়ে নেয়।

সূত্রটি জানিয়েছে, ইসরায়েলের কাছে ওই দুই নেতার অবস্থানের তথ্য ছিল এবং তারা হামলার পরিকল্পনা করেছিল। পাকিস্তান জানায়, যদি এই দুই নেতাকেও হত্যা করা হয়, তাহলে ভবিষ্যতে আলোচনার সুযোগ নষ্ট হবে। এরপর যুক্তরাষ্ট্র ইসরায়েলকে তাদের লক্ষ্য তালিকা থেকে সরে যেতে বলে।

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, চার থেকে পাঁচ দিনের জন্য এই দুই নেতার নাম তালিকা থেকে সরানো হয়েছে। পাকিস্তানের ভূমিকার বিস্তারিত প্রকাশ করা হয়নি।

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ করার জন্য তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পাকিস্তান, মিসর ও তুরস্ক মধ্যস্থতার চেষ্টা করছে। ইসলামাবাদ দুই পক্ষের সঙ্গেই যোগাযোগ রাখছে এবং সম্ভাব্য শান্তি আলোচনার জন্য বৈঠকের স্থান হিসেবে দেখা হচ্ছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাঠানো ১৫ দফা প্রস্তাবটি ইরান পর্যালোচনা করছে। এতে ইরানের ইউরেনিয়ামের মজুদ সীমিত করা, সমৃদ্ধকরণ বন্ধ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করা এবং আঞ্চলিক মিত্রদের অর্থায়ন বন্ধ করার নির্দেশ রয়েছে।