হরমুজ প্রণালিতে ‘বন্ধু রাষ্ট্র’ হিসেবে বাংলাদেশের জাহাজ চলাচলের অনুমতি ইরানের
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাতের মধ্যেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের মতো ‘বন্ধুত্বপূর্ণ’ দেশগুলোর জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান।
দেশটির তথাকথিত ‘বন্ধু রাষ্ট্র’ তালিকায় বাংলাদেশ-এর পাশাপাশি ভারত, চীন, রাশিয়া, ইরাক ও পাকিস্তান-এর নামও উল্লেখ করা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, পশ্চিমা গণমাধ্যমের দাবি অনুযায়ী হরমুজ প্রণালিটি পুরোপুরি বন্ধ নয়।
তিনি জানান, নির্দিষ্ট কিছু দেশের জন্য প্রণালিটি উন্মুক্ত রাখা হয়েছে, যাতে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ পুরোপুরি ব্যাহত না হয়।