শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমবিনোদনমেয়ের অসুস্থতায় কঠিন সময় পার করছেন বরুণ ধাওয়ান

মেয়ের অসুস্থতায় কঠিন সময় পার করছেন বরুণ ধাওয়ান

favicon
ভোরের আলো ডেস্ক:
মেয়ের অসুস্থতায় কঠিন সময় পার করছেন বরুণ ধাওয়ান

বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান ব্যক্তিগত জীবনে এক কঠিন সময় পার করছেন। সম্প্রতি তিনি জানিয়েছেন, তার দেড় বছরের কন্যা লারা একটি বিরল শারীরিক সমস্যায় আক্রান্ত।


২০২৪ সালে বাবা হওয়া বরুণ জানান, তার মেয়ে ‘ডেভেলপমেন্টাল ডিসপ্লেসিয়া অব দ্য হিপ’ (DDH) নামক রোগে ভুগছে। এ রোগে শিশুদের কোমরের হাড়ের গঠনে সমস্যা দেখা দেয়, ফলে একটি পা অন্যটির তুলনায় লম্বা হয়ে যেতে পারে এবং হাঁটা-চলায় সমস্যা হয়।


চিকিৎসা না করলে ভবিষ্যতে বাতের ব্যথা বা মেরুদণ্ডজনিত জটিলতা দেখা দিতে পারে। বরুণ জানান, এই রোগের চিকিৎসা বেশ কষ্টকর। লারাকে ‘স্পাইকা কাস্ট’ নামের বিশেষ ব্রেস টানা আড়াই মাস পরিয়ে রাখতে হয়েছে। এ সময় তাকে অজ্ঞান করে কাস্ট পরানো হতো, যা একজন বাবার জন্য খুবই কষ্টের অভিজ্ঞতা।


তবে স্বস্তির খবর হলো, বর্তমানে লারার অবস্থার উন্নতি হয়েছে এবং তাকে আর ওই ব্রেস ব্যবহার করতে হচ্ছে না। অস্ত্রোপচারের প্রয়োজনও পড়েনি।

ব্যক্তিগত জীবনের এই চ্যালেঞ্জের পাশাপাশি ক্যারিয়ারেও সমালোচনার মুখে রয়েছেন বরুণ। বিশেষ করে আসন্ন বর্ডার ২ ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পর তার অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।


তবে অভিনেতা জানান, এই কঠিন সময়ে তার সবচেয়ে বড় অনুপ্রেরণা তার বাবা, বিশিষ্ট পরিচালক ডেভিড ধাওয়ান।