শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিশ্বরাশিয়ায় পেট্রল রপ্তানি নিষিদ্ধের প্রস্তাব, ১ এপ্রিল থেকে কার্যকর হতে পারে

রাশিয়ায় পেট্রল রপ্তানি নিষিদ্ধের প্রস্তাব, ১ এপ্রিল থেকে কার্যকর হতে পারে

favicon
ভোরের আলো ডেস্ক:
রাশিয়ায় পেট্রল রপ্তানি নিষিদ্ধের প্রস্তাব, ১ এপ্রিল থেকে কার্যকর হতে পারে

রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক জ্বালানি মন্ত্রণালয়কে ১ এপ্রিল থেকে পেট্রল রপ্তানি নিষিদ্ধ করার প্রস্তাবের খসড়া তৈরির নির্দেশ দিয়েছেন। রুশ সরকারের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের তথ্য অনুযায়ী, এই নিষেধাজ্ঞা ৩১ জুলাই পর্যন্ত কার্যকর থাকতে পারে।

নোভাক জানান, মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে বিশ্ববাজারে তেলের দামে ওঠানামা দেখা যাচ্ছে। তবে বিদেশি বাজারে রাশিয়ার জ্বালানি পণ্যের চাহিদা কিছুটা ইতিবাচক অবস্থায় রয়েছে।

সরকার আরও জানিয়েছে, অপরিশোধিত তেল প্রক্রিয়াকরণের পরিমাণ গত বছরের মতোই স্থিতিশীল রয়েছে, যা জ্বালানি পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়তা করছে।

এর আগে গত বছর রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা এবং মৌসুমি চাহিদা বৃদ্ধির কারণে কয়েকটি অঞ্চলে পেট্রলের ঘাটতি দেখা দিয়েছিল। সে সময় মূল্য নিয়ন্ত্রণ ও ঘাটতি মোকাবেলায় বিভিন্ন সময় পেট্রল ও ডিজেল রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করা হয়।

শিল্প সূত্রের তথ্য অনুযায়ী, গত বছর রাশিয়া প্রায় ৫০ লাখ মেট্রিক টন পেট্রল রপ্তানি করেছিল, যা দৈনিক প্রায় ১ লাখ ১৭ হাজার ব্যারেলের সমান।