মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক
রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম-কে আটক করেছে পুলিশ।
রবিবার শাহ আলী থানা পুলিশ তাকে হেফাজতে নেয়। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, চিড়িয়াখানার সামনে স্থানীয় জনতা তাকে আটকে রাখে।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ সূত্রে জানা গেছে, জুলাইয়ের ঘটনাবলি সংক্রান্ত একাধিক মামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।