শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমবিনোদনগৌরনদীতে বাস খাদে, নিহত ২ : আহত আরও কয়েকজন

গৌরনদীতে বাস খাদে, নিহত ২ : আহত আরও কয়েকজন

favicon
ভোরের আলো ডেস্ক:
গৌরনদীতে বাস খাদে, নিহত ২ : আহত আরও কয়েকজন

বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই যাত্রীর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও কয়েকজন।

রবিবার ভোরে বরিশাল-ঢাকা মহাসড়কের বাটাজোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ইতি চক্রবর্তী (৪৫) ও পবিত্র মজুমদার (৫০)।

হাইওয়ে পুলিশ জানায়, ‘গ্রিনভিউ পরিবহন’-এর বাসটি ঢাকা থেকে বরগুনার উদ্দেশে যাচ্ছিল। ভোর সাড়ে পাঁচটার দিকে বাটাজোড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় আরও কয়েকজন যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

পরে র‌্যাকার দিয়ে বাসটি খাদ থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের কর্মকর্তা মো. শামিম শেখ

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।