বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
হোমবিশ্বইরানের ইউরেনিয়াম জব্দে সামরিক অভিযান বিবেচনা করছেন ট্রাম্প: আন্তর্জাতিক গণমাধ্যম

ইরানের ইউরেনিয়াম জব্দে সামরিক অভিযান বিবেচনা করছেন ট্রাম্প: আন্তর্জাতিক গণমাধ্যম

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরানের ইউরেনিয়াম জব্দে সামরিক অভিযান বিবেচনা করছেন ট্রাম্প: আন্তর্জাতিক গণমাধ্যম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান থেকে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দে একটি সামরিক অভিযান বিবেচনা করছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

Wall Street Journal নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে জানায়, প্রায় এক হাজার পাউন্ড ইউরেনিয়াম জব্দের এই অভিযানে মার্কিন সেনাদের কয়েক দিন বা তারও বেশি সময় ইরানের ভেতরে অবস্থান করতে হতে পারে।

তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, যদিও পরিকল্পনার প্রতি ট্রাম্প ইতিবাচক মনোভাব দেখাচ্ছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তার লক্ষ্য ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা থেকে বিরত রাখা।

অন্যদিকে The New York Times জানিয়েছে, মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের ইসফাহান পারমাণবিক কেন্দ্র থেকে ইউরেনিয়াম জব্দ, হরমুজ প্রণালী রক্ষা কিংবা খার্গ দ্বীপ সংক্রান্ত অভিযানে ব্যবহার করা হতে পারে।

প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, এই ধরনের অভিযান অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ হতে পারে।

সূত্র: BBC