নতুন সিনেমায় সালমান খান, ঈদ ২০২৭-এ মুক্তির পরিকল্পনা
বলিউড তারকা সালমান খান আগামী এপ্রিল থেকে নতুন একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন। ছবিটি পরিচালনা করবেন ‘মহর্ষী’খ্যাত পরিচালক ভামসি পাইদিপাল্লি।
সোমবার সামাজিক মাধ্যমে নিজেই নতুন ছবির ঘোষণা দেন সালমান খান। তবে সিনেমাটির গল্প বা অন্যান্য বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। ছবিটি ২০২৭ সালের ঈদে মুক্তি পাওয়ার পরিকল্পনা রয়েছে।
বর্তমানে তিনি ব্যস্ত যুদ্ধভিত্তিক ছবি ‘মাতৃভূমি’ নিয়ে, যা পরিচালনা করছেন অপূর্ব লাখিয়া। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং। ছবিটি আগামী ১৭ এপ্রিল মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এ ছাড়া সবশেষে তাকে দেখা গেছে ‘সিকান্দার’ সিনেমায়, যা পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস।