শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমবিনোদনপ্রথমবার একসঙ্গে সালমান খান–নয়নতারা, আসছে বড় বাজেটের অ্যাকশন ড্রামা

প্রথমবার একসঙ্গে সালমান খান–নয়নতারা, আসছে বড় বাজেটের অ্যাকশন ড্রামা

favicon
ভোরের আলো ডেস্ক:
প্রথমবার একসঙ্গে সালমান খান–নয়নতারা, আসছে বড় বাজেটের অ্যাকশন ড্রামা

বলিউড তারকা Salman Khan-এর আসন্ন সিনেমায় তার বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন দক্ষিণী লেডি সুপারস্টার Nayanthara

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, পরিচালক Vamshi Paidipally-এর নতুন বিগ বাজেট অ্যাকশন ড্রামায় কেন্দ্রীয় নারী চরিত্রে দেখা যাবে নয়নতারাকে। এই সিনেমার মাধ্যমেই প্রথমবার বড় পর্দায় একসঙ্গে হাজির হচ্ছেন দুই ইন্ডাস্ট্রির এই দুই জনপ্রিয় তারকা।

সিনেমাটি প্রযোজনা করছেন Dil Raju, তার প্রযোজনা প্রতিষ্ঠান Sri Venkateswara Creations-এর ব্যানারে।

জানা গেছে, আগামী এপ্রিলের মাঝামাঝি সময় থেকে ছবিটির শুটিং শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে। এর আগে পরিচালক বংশী পৈডিপল্লী ‘মহর্ষি’ ও ‘বারিসু’র মতো সফল সিনেমা নির্মাণ করেছেন।

সংশ্লিষ্ট সূত্রের মতে, অ্যাকশন ও আবেগঘন গল্পের সমন্বয়ে নির্মিত এই সিনেমাটি হতে যাচ্ছে বড় মাপের তারকানির্ভর একটি প্রজেক্ট, যেখানে নির্মাণশৈলী ও তারকাজুটি—দুটোই দর্শকদের বিশেষ আকর্ষণ হয়ে উঠবে।