শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
হোমবিনোদন৩ কোটি ছাড়িয়ে ‘বনলতা এক্সপ্রেস’, দ্বিতীয় সপ্তাহে সর্বোচ্চ শো

৩ কোটি ছাড়িয়ে ‘বনলতা এক্সপ্রেস’, দ্বিতীয় সপ্তাহে সর্বোচ্চ শো

favicon
ভোরের আলো ডেস্ক:
৩ কোটি ছাড়িয়ে ‘বনলতা এক্সপ্রেস’, দ্বিতীয় সপ্তাহে সর্বোচ্চ শো

ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে আলোচনার শীর্ষে থাকা বনলতা এক্সপ্রেস বক্স অফিসে দারুণ সাফল্য দেখাচ্ছে। মুক্তির মাত্র ১১ দিনেই ছবিটি ৩ কোটির মাইলফলক অতিক্রম করেছে।

পরিচালক তানিম নূর জানিয়েছেন, দেশের বিভিন্ন সিনেপ্লেক্স মিলিয়ে সিনেমাটির মোট গ্রস আয় দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকা।

প্রেক্ষাগৃহগুলোর মধ্যে Star Cineplex থেকে সর্বোচ্চ ২ কোটি ৪৬ লাখ টাকা আয় হয়েছে। এছাড়া Blockbuster Cinemas, Lion Cinemas এবং K-Screen Cineplex থেকেও উল্লেখযোগ্য আয় এসেছে।

দর্শক চাহিদা বাড়তে থাকায় দ্বিতীয় সপ্তাহে সিনেমাটির শো সংখ্যা বাড়ানো হয়েছে। বর্তমানে স্টার সিনেপ্লেক্সের ৮টি শাখায় প্রতিদিন একাধিক শো চলছে, যা দর্শক আগ্রহেরই প্রতিফলন।

পরিচালক বলেন, দর্শকদের অভূতপূর্ব সাড়া তাদের জন্য বড় প্রাপ্তি। অনেক দর্শক দলবেঁধে সিনেমাটি দেখতে আসছেন, যা সিনেমার জনপ্রিয়তা আরও বাড়িয়ে দিয়েছে।

উল্লেখ্য, একটি ট্রেনযাত্রাকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমাটি হুমায়ূন আহমেদ–এর ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূরআজমেরী হক বাঁধনসহ অনেকে।