শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
হোমবিনোদনমেয়েকে নিয়ে সিনেমা হলে প্রধানমন্ত্রী তারেক রহমান

মেয়েকে নিয়ে সিনেমা হলে প্রধানমন্ত্রী তারেক রহমান

favicon
ভোরের আলো ডেস্ক:
মেয়েকে নিয়ে সিনেমা হলে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান মেয়েকে সঙ্গে নিয়ে রাজধানীর একটি প্রেক্ষাগৃহে সিনেমা উপভোগ করেছেন। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের দিকে তিনি গুলশানের বাসা থেকে ঢাকার ধানমন্ডিতে অবস্থিত ‘সীমান্ত সম্ভার’ সিনেমা হলে যান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত সচিব আতিকুর রহমান রুমন জানান, সন্ধ্যায় জিগাতলার ওই প্রেক্ষাগৃহে চলচ্চিত্র দেখতে যান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন তার মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান

অতিরিক্ত প্রেস সচিবের বরাতে জানা গেছে, তারা ‘প্রোজেক্ট হেল মেরি’ সিনেমাটি উপভোগ করছেন, যা এবারের ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পেয়েছে।