নিখোঁজ পাইলটকে হত্যার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: ইরানের দাবি
ইরানে ভূপাতিত F-15 fighter jet যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে হত্যার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র—এমন দাবি করেছে ইরান।
রোববার (৫ এপ্রিল) তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ৩ এপ্রিল ইরানে ভূপাতিত হওয়া ওই যুদ্ধবিমানে দুইজন পাইলট ছিলেন। যুক্তরাষ্ট্র একজনকে উদ্ধার করার দাবি করলেও তার পরিচয় প্রকাশ করা হয়নি। অন্য পাইলট এখনো নিখোঁজ রয়েছেন এবং তাকে খুঁজে বের করতে তৎপরতা চালানো হচ্ছে।
তাসনিমের বরাতে এক সামরিক সূত্র দাবি করেছে, নিখোঁজ পাইলটকে উদ্ধারের পরিবর্তে তাকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এমনকি তাকে বোমা মেরে হত্যা করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করা হয়েছে।
তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।