বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
হোমবিশ্বহরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান আইআরজিসির, ‘আগের অবস্থায় আর ফিরবে না’

হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান আইআরজিসির, ‘আগের অবস্থায় আর ফিরবে না’

favicon
ভোরের আলো ডেস্ক:
হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান আইআরজিসির, ‘আগের অবস্থায় আর ফিরবে না’

ইরানের ইসলামিক বিপ্লবী রক্ষী বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরে যাবে না, বিশেষ করে যুক্তরাষ্ট্রইসরায়েল-এর জন্য।

রোববার (৫ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি দাবি করে, এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথে বিদেশি আধিপত্যের যুগ শেষের পথে।

বিবৃতিতে বলা হয়, পারস্য উপসাগরকে ঘিরে ইরান যে ‘নতুন ব্যবস্থা’ চালু করতে যাচ্ছে, তা বাস্তবায়নে তারা সামরিক প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

এর আগে ইরানের পার্লামেন্টে একটি খসড়া আইনের অগ্রগতি হয়েছে, যেখানে হরমুজ প্রণালি দিয়ে চলাচলে ট্রানজিট ফি আরোপ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা এবং তেহরানের ওপর নিষেধাজ্ঞা কার্যকরকারী দেশগুলোর প্রবেশ সীমিত করার প্রস্তাব রাখা হয়েছে।

বিশ্লেষকদের মতে, এ ধরনের পদক্ষেপ বাস্তবায়িত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে।